পেমেন্ট ও কিস্তি নীতি
শেষ হালনাগাদ: 03-10-2026
1কিস্তি কীভাবে কাজ করে
- ভর্তির দিন প্রথম কিস্তি জমা দিলেই আপনার আসন নিশ্চিত হয়।
- বাকি কিস্তিগুলো প্ল্যানে দেখানো তারিখে দিতে হবে। প্রতিটি কিস্তির জন্য আলাদা পেমেন্ট লিঙ্ক পাবেন।
- চাইলে যেকোনো সময় বাকি পুরো টাকা একসাথে দিয়ে দিতে পারেন।
2রিমাইন্ডার কখন পাবেন
- শেষ তারিখের ৩ দিন আগে, ১ দিন আগে এবং শেষ দিনে WhatsApp ও ইমেলে রিমাইন্ডার পাঠানো হবে।
3কিস্তি বাকি পড়লে কী হয়
- শেষ তারিখের পর ৫ দিনের গ্রেস পিরিয়ড থাকবে।
- এরপরও কিস্তি জমা না হলে ক্লাস ও গ্রুপের অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ থাকবে; পেমেন্ট করলেই আবার চালু হবে।
4রিফান্ড নীতি
- প্রতিটি কোর্সের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে — কোর্সভেদে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত।
- সেই সময়সীমার মধ্যে আমাদের পক্ষ থেকে ক্লাস না হলে বা কোর্স চালিয়ে না গেলে জমা দেওয়া টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।
- ছাত্র নিজে থেকে ক্লাস বন্ধ করে দিলে বা কোর্স চালিয়ে না যেতে চাইলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
- অনুমোদিত রিফান্ড ৫–৭ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে ফেরত যায়।
5যোগাযোগ
- ইমেল: [email protected]
- ফোন / WhatsApp: 747 876 7974 (সকাল ১০টা – সন্ধ্যা ৭টা)
